
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দাইনুর বিওপির বিজিবি জোয়ানরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ২৯৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ) ফুলবাড়ী-২৯ বিজিবির অধীনস্থ দাইনুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করেন।
এসময় বাংলাদেশের অভ্যন্তরে ২৯৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ৪৪ হাজার ৫০০ টাকা বলে জানায় বিজিবি ।
বিজিবি আরও জানায়, ফুলবাড়ি সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]