বোয়ালমারীতে ইয়াবাসহ বাবা মেয়ে গ্রেফতার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৫
বোয়ালমারীতে ইয়াবাসহ বাবা মেয়ে গ্রেফতার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ফরিদপুরের বোয়ালমারীতে মাদকবিরোধী অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে পৌর সদরের চৌরাস্তা সংলগ্ন একটি ফিলিং স্টেশনের সামনের চা দোকান থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বোয়ালমারী পৌরসভার সোতাশী গ্রামের মো. নান্নু বিশ্বাস এবং তার মেয়ে সুরাইয়া বেগম (২৫)।


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯টার দিকে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এবং তদন্ত ওসি মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম পৌর সদরের চৌরাস্তা নাহার ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ওই ফিলিং স্টেশনের সামনের একটি চা দোকানে তল্লাশি চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবা-মেয়েকে হাতেনাতে গ্রেফতার করা হয়।


অভিযানের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার তদন্ত ওসি মো. সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃত বাবা-মেয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ থানায় নিয়ে আসা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য অপরাধীদের ধরতেও পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।


বিবার্তা/মিলু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com