
সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) আছরের নামাজ এর পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত তারা এ হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ও আশুলিয়া থানা পুলিশ মাদ্রাসাটিতে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে প্রায় ৫০ সদস্যের একদল মুখোশধারী সন্ত্রাসী আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত তাহফিযুল কুরআনিল কারিম ফাযিল (স্নাতক) মাদ্রাসায় লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তারা মাদ্রাসাতে ব্যাপক ভাঙচুর লুটপাট ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় মাদ্রাসাটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ও থমথমে অবস্থা বিরাজ করছে।
মাদ্রাসার উপ-পরিচালক সৈয়দ সানজিদ জানান, সন্ত্রাসীরা তাদের মাদ্রাসায় হামলা ভাঙচুর লুটপাট করেছে এ ঘটনায় তারা সন্ত্রাসীদের কঠোর শাস্তি চেয়েছেন।
আশুলিয়া থানা পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কারা হামলা করল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]