কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় করিমন চালক নিহত
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৩
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় করিমন চালক নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার খোকসায় ড্রাম টাকের চাপায় মো. মুন্না (১৯) নামে এক স্যালো ইঞ্জিন চালিত যানের (করিমন বা আলগামন) চালক নিহত হয়েছেন।


রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মুন্না চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেব আলীর ছেলে।


ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টার দিকে মুন্না তার যানটি নিয়ে পাটকাঠি আনতে রাজবাড়ী যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুন্নানিহত হন।


কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলামজানান, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com