কুমিল্লায় একরাতে ২৫৪ কিশোর গ্যাং সদস্য আটক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২
কুমিল্লায় একরাতে ২৫৪ কিশোর গ্যাং সদস্য আটক
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় এ অভিযান পরিচালনা করা হয়।


রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।


পুলিশ জানায়, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোরদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।


অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com