দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ ও ৩১৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করে বিজিবি।


শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।


বিজিবি জানায়, ২৬ সেপ্টেম্বর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন অচিন্তপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩১৯ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।


জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৯৭ হাজার ৮৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com