মোরেলগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭
মোরেলগঞ্জে যুবদলের বিক্ষোভ সমাবেশ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।


শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল হক বাবুল। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব বি এম রেজাউল করিম সোহাগ বক্তব্য দেন।


বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।


এতে উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com