কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:৪৪
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১,  আহত ৩
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হালিমসর্দার (৬০) নামে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩ জন।


শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


সংঘর্ষে আহত একজনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হালিম সর্দার খয়েরপুর এলাকার মৃত কলম সর্দারের ছেলে।


ঘটনাস্থলে উপস্থিত আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মান্নান গ্রুপ ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব বিবাদ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হালিম সর্দার নামে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইমারজেন্সী বিভাগের মেডিকেলঅফিসার ডা. মো. ইকবাল হাসান জানান, আলামপুর এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। একই ঘটনায় আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের লাশ মর্গে রয়েছে ।


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকরয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com