বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ‘ফ্যাসিস্ট গুপ্তরা’ কিছুই করতে পারবে না: প্রতিমন্ত্রী ফরহাদ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৭
বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ‘ফ্যাসিস্ট গুপ্তরা’ কিছুই করতে পারবে না: প্রতিমন্ত্রী ফরহাদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বিএনপি ঐক্যবদ্ধ থাকলে ‘ফ্যাসিস্ট গুপ্তরা’ কোনো কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিস্টদের সঙ্গে কেউ যাতে আঁতাত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


শনিবার (২৬ সেম্পেম্বর) দুপুরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড় জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।


ফরহাদ হোসেন, ‘আজকে এমন সময় আসছে, ওই ফ্যাসিস্ট গুপ্তরা প্রয়োজনে এক হয়ে যাবে।’ একাত্তরে যারা রাজাকার ছিল, নব্বইয়ে যারা স্বৈরাচার ছিল এবং চব্বিশে যারা বাংলাদেশের মানুষের সঙ্গে বেইমানি ও মুনাফিকি করেছে, তারা প্রয়োজনে এক হতে পারে।


তিনি বলেন, স্থানীয় নির্বাচন সামনে রেখে অনেকে ভোটে জয়ী হওয়ার জন্য বিভিন্নভাবে ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাতের চেষ্টা করতে পারেন। তারা যাতে ভোটের মাধ্যমে অন্তর্ভুক্ত হতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি ঐক্যবদ্ধ থাকলে এবং দলের কার্যক্রম মাঠে-ঘাটে, হাটে-বাজারে মানুষের কাছে তুলে ধরতে পারলে তারা কোনো কিছুই করতে পারবে না।


তিনি আরও বলেন, ‘যেখানে সন্ত্রাস, অগ্নিসংযোগ, ককটেল, বোমা, যেখানে ওই ফ্যাসিস্ট—সেখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রতিহত করতে হবে।’


দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আন্দোলন-সংগ্রামে যারা মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন, তাদের সামনে রেখে দলের কার্যক্রম পরিচালনা করা হবে। বর্তমানে বিভিন্ন জায়গায় ‘হাইব্রিডরা’ দলে আসার চেষ্টা করলেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পরিষ্কার—ত্যাগী নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হবে।


এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com