
যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আবু তালেবকে থানা পুলিশ আটক করেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাগআঁচড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আবু তালেব শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪/৬ ধারার মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক আসামিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/ইয়ানূর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]