ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন নারীর মৃত্যু
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০২
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন নারীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিচলে পড়ে দুই পা হারিয়েছেন রাবেয়া খাতুন (৩৭) নামে এক যাত্রী। তার অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর রেফার করা হলে পথিমধ্যে তিনি মারা যান। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই নারী।


শনিবার ২৬ সেপ্টেম্বর সকাল ৮ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন থেকে বিরতীর পর যাত্রা শুরু করলে ওই নারী ট্রেনে উঠতে যান। এসময় অসাবধনতায় পা পিছলে নীচে পড়েন। প্লাটফর্ম থেকে নীচে পড়ে গেলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া তার একটি হাত ও শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে ওই নারী মারা যায় । রাবেয়া খাতুন রাজধানী ঢাকার খিলক্ষেত জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।


মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার নয়ন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে ওই নারীকে হাসপাতালে নেয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর রেফার করা হয় । পথিমধ্যে তিনি মারা যান।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com