
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানাবিএনপি উদ্যোগে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব।
এসময় প্রধান অতিথি বলেন আর কেউ আগুন সন্ত্রাস নিয়ে খেলা করলে তার কঠোর জবাব দেওয়া হবে রাজপথে আওয়ামী লীগকে আর কোন রাজনীতি করতে সুযোগ দেওয়া হবে না । এসময় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর গফুর মিয়া, আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ, আশুলিয়া থানা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রিপন সিকদার
উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]