মহেশখালী টার্মিনাল থেকে এলএনজি খালাস শুরু
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৮
মহেশখালী টার্মিনাল থেকে এলএনজি খালাস শুরু
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উত্তাল সগর। এতে একরাত বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে কার্গো থেকে ভাসমান টার্মিনালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাসের কার্যক্রম। এতে দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, শিগগিরই গ্যাস সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে।


শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা নাগাদ এলএনজি সরবরাহ বেড়ে দাঁড়ায় প্রায় ৭৩ কোটি ঘনফুটে। একই সময়ে দেশীয় উৎস থেকে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ছিল প্রায় ১৬০ কোটি ঘনফুট। ফলে এলএনজি ও দেশীয় গ্যাস মিলিয়ে জাতীয় সঞ্চালন লাইনে মোট প্রায় ২৩৪ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।


এর আগে, স্পট মার্কেট থেকে কেনা এলএনজি নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা ‘প্যাসিফিক সাকসেস’ নামের একটি কার্গো বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালীতে পৌঁছায়। তবে বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে কার্গোটির এলএনজি খালাস করা সম্ভব হয়নি। এতে সাময়িকভাবে এলএনজি সরবরাহ কমে প্রায় অর্ধেকে নেমে যায়। তখন একটি ভাসমান টার্মিনাল থেকেই জাতীয় সঞ্চালন লাইনে ঘণ্টায় প্রায় ৫৯ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com