
সাভারে ক্যাভার্ড ভ্যান চাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত ওই ব্যক্তিকে (৪৫) ক্যাভার্ড ভ্যান চাপা দেয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
এঘটনায় দুর্বৃওরা অজ্ঞাত ওই যুবকের পকেট থেকে একটি আইফোন নিয়ে পালিয়ে গেলেও তার সাথে থাকা নগদ বেশ কিছু অর্থ পাওয়া যায়।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]