
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস বলেছেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় পারদর্শী হতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাজিল (স্নাতক) মাদ্রাসায় নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবীনদের উদ্দেশে তিনি আরও বলেন, শিক্ষাজীবনের নতুন অধ্যায়কে কাজে লাগিয়ে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমের চর্চা করার আহ্বান জানানো হয়।
‘এসো নবীন দলে দলে, নতুনদের পতাকা তলে’ এই প্রত্যয়কে সামনে রেখে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
গুলিশাখালী ফাজিল (স্নাতক) মাদ্রাসা কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]