সাভারে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেফতার
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৬
সাভারে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও আওয়ামী ছাত্রলীগের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।


বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত সাভার মডেল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেফতাররা হলেন, ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সহসভাপতি পুলক সরকার (২৭) এবং আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলম শেখ (৪৯)।


ঢাকা জেলা ডিবি উত্তর জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই রাশেদ মিয়া, এসআই মতিউর রহমানসহ পুলিশের একটি দল সাভার মডেল থানা এলাকায় অভিযান চালায়।


পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলক সরকার সাভারের সোবাহানবাগ এলাকার বাসিন্দা। অপরদিকে মো. আলম শেখ আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।


ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com