
সাভারে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাশন পালোয়ান পাড়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. হোসেন (২২), পিয়াল (২২) এবং ইমন (২৪)।
পুলিশ জানায়, সাভার মডেল থানার পুলিশের একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পশ্চিম রাজাশন পালোয়ান পাড়ার ওমর পালোয়ানের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষ থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ১টি বিদেশিপিস্তল, ১টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি (অ্যামিনেশন) উদ্ধার করা হয়।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানিয়েছে, অস্ত্র উদ্ধারের এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]