
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুইটি অভিযানে ৩৪৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। জব্দ করা সিরাপের সিজার মূল্য ৫২ হাজার ৫০ টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।
বিজিবি জানায়, বুধবার মধ্যরাতে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন মোহনপুর ব্রিজ বিওপি ও তপসী স্থায়ী ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে ৩৪৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]