আশুলিয়ায় প্রিটি কম্পোজিটে আগুনে নিহত চারজনের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮
আশুলিয়ায় প্রিটি কম্পোজিটে আগুনে নিহত চারজনের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাভারের আশুলিয়ায় প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কাভার্ড ভ্যান থেকে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় নিহত ৪ জনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নিহত চারজনের পরিবারের মাঝে প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পক্ষ থেকে তিন লাখ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক রপ্তানিকারক প্রতিষ্ঠান বিজিএমইএর সহ-সভাপতি রেজওয়ান সেলিম। নগদ অর্থ সহায়তা পাওয়া চারজন হলেন কাপড়ের দোকানদার জয়নব বেগম, সবজি বিক্রেতা নজরুল ইসলাম,কাভার্ড ভ্যানের ড্রাইভার শামছুল আলম ও কাভার্ড ভ্যানের হেলপার মানিক।


এসময় বিজিএমইএর হেড অফ ক্রাইসিস মনসুর খালেদ, আরবিটেশন কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রিটি গ্রুপের এডমিন ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মহিউদ্দিন, প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স জিএম কামরুল ইসলাম, জিএম মহাব্যবস্থাপক প্রশাসন কর্নেল অবসরপ্রাপ্ত আরমান, মানবসম্পদ বিভাগের ম্যানেজার মাজহারুল ইসলাম সহ শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য ২০ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়ায় কাভার্ড ভ্যান থেকে ভয়াবহ আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত যাদের লাশ শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়নি তাদের লাশ শনাক্তের পরে সহ পরিমান ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে কারখানা কতৃপক্ষ। এছাড়াও কারখানার পক্ষ থেকে প্রত্যেককে লাশ দাফনের নগদ অতিরিক্ত বাবদ পঞ্চাশ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। এবং মৃতদেহের ময়না তদন্ত এবং ডিএন পরীক্ষার সকল খরচ কতৃপক্ষ বহন করেছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com