
নরসিংদীতে বিনামূল্যে মদ না দেয়ায় তানভীর হোসেন রাব্বি (৩১) নামে মদের দোকানের কর্মচারীকে পেট্রোল ঢেলে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নরসিংদী পৌরসভার সামনে এ মানববন্ধন করা হয়।
এসময় অভিযুক্ত জাহিদ সরকার ও তার বাবা জাহাঙ্গীর সরকারের মালিকানাধীন বাজির মোড়ে অবস্থিত আবাসিক হোটেল নিরালায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
মানববন্ধনে জড়িতদের দ্রুত গ্রেফতার শাস্তির দাবি জানানো হয়।মানববন্ধনে বক্তব্য দেন, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, আহত রাব্বির পিতা মনির হোসেনসহ অন্যান্যরা।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কিছু সংখ্যক মানুষ বাজিড় মোড়ে গিয়ে আবাসিক হোটেল নিরালায় ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে বিনামূল্যে ১০ লিটার মদ না পেয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদী পৌর শহরের বাজির মোড় এলাকায় লাইসেন্সধারী দেশিয় মদের দোকানে জাহিদসহ কয়েকজন মদের দোকানের কাউন্টারে গিয়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে চলে যায়। এতে কাউন্টারের ভেতরে থাকা রাব্বি দগ্ধ হলে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে ঢাকায় জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নেয়া হয়।
এ ঘটনায় রবিবার (২০ সেপ্টেম্বর) নরসিংদী সদর মডেল থানায় দুইজনের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]