গোয়ালন্দে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৩
গোয়ালন্দে সাত বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হবি সরদার (৫৫) নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদারপাড়া গ্রামের মৃত ওমেদ আলী সরদারের ছেলে।


বুধবার (২৩ সেপ্টম্বর) গোয়ালন্দ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে থানা মামলা দায়ের করেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনাটি ঘটে দুদিন আগে। অভিযুক্ত হবি সরদার বাড়ি ফাঁকা পেয়ে ওই শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। তখন বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। পরে আজ বুধবার সকালে স্থানীয়রা বসে সালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত হবিকে গ্রেফতার করে।


গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের অভিযোগে বুধবার থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। একমাত্র আসামি হবি সরদারকে গ্রেফতার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী ওই শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com