ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ২
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪১
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ২
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঢাকার ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে কাজী সাঈম নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ও তার মাকে আটক করা হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাজী সাঈম চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। দীর্ঘদিন ধরে পাচলক্ষী গ্রামের ওই তরুণীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। আজ সকালে প্রেমিকার বাড়িতে সাঈমের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।


খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা এবং তার মাকে আটক করে থানায় আনা হয়েছে।


ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com