তিন সহযোগীসহ রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ‘কুত্তা শ্রাবণ’ গ্রেফতার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
তিন সহযোগীসহ রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ‘কুত্তা শ্রাবণ’ গ্রেফতার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) এসআরবি-১১-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ তথ্য জানান।


তিনি জানান, গ্রেফতার শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও এর আশপাশের এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ছাড়াও চাঁদাবাজি-ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ সহযোগীসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে তাদের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।


এ বিষয়ে আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com