জয়পুরহাটে ৭২ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩৭
জয়পুরহাটে ৭২ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৪
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকায় যৌথ অভিযানে প্রায় ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ মূর্তি পাচারকারী চক্রের ৪ সদস্যকে আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নতুন বাহিনী এসআরবি।


সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে কষ্টিপাথর ও পাচার চক্রের সদস্যদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানার বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালানো হয়। প্রথমে কষ্টিপাথরসহ শ্রী মুকুল চন্দ্র মণ্ডল ও মো. কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. হামিদুর রহমান ও মোঃ জাকির হোসেনকে আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন আক্কেলপুর উপজেলার আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মো. মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের শ্রী সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)।


আটক ব্যক্তিরা কষ্টিপাথর পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে বিজিবি।


উদ্ধার করা মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। এর আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
উদ্ধার করা মূর্তিসহ আটক চারজনকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com