ভেড়ামারায় ৩ ঘণ্টার ব্যবধানে প্রতিবন্ধীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৩
ভেড়ামারায় ৩ ঘণ্টার ব্যবধানে প্রতিবন্ধীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রায় ৩ ঘণ্টার ব্যবধানে পৃথক স্থান থেকে একঅজ্ঞাতপরিচয় নারী ও এক প্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়ায় রেললাইনসংলগ্ন একটি মাছের আবাদি খাল থেকে ওই নারীর এবং দুপুরে মোকারিমপুর ইউনিয়নেরবাহাদুরপুর-জামালপুর খাল থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চাঁদগ্রাম ইউনিয়নের বামনপাড়া রেললাইনের পূর্ব পাশে একটি খালেরপানিতে অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তাঁরপরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।


অপরদিকে, দুপুরে মোকারিমপুর ইউনিয়নের কারিগরপাড়া গ্রামের হাসান মেকারের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে জিহাদের মরদেহ বাহাদুরপুর-জামালপুর খালের মাটি কাটার পর তৈরি হওয়া একটিজলাশয় থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।


ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুররহমান বলেন, অজ্ঞাতপরিচয় নারীর পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। তাঁর মৃত্যুর কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবন্ধী কিশোর জিহাদের মরদেহের ময়নাতদন্ত নিয়ে তাঁর পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়।


পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষেমরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com