
ঝিনাইদহের শৈলকুপায় সাপের দংশনে মরিয়ম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে। চিকিৎসার জন্য মরিয়মকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এ্যান্টিভেনম দেওয়ার মাঝে তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।
মরিয়মের নানী রুপালী বেগম জানান, মায়ের সাথে মরিয়ম নানী বাড়িতে কয়েকদিন আগে এসেছিল। মরিয়ম ও তার মা এক বিছানায় ঘুমিয়েছিল। ভোরে সে তার মাকে বলে, মা তুমি কি আমাকে কামড়াইছো। তখন সে মুখ থেকে লালা ফেলতে থাকে। পরে অসুস্থ্যতা বোধ করলে মঙ্গলবার ভোরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
জরুরি বিভাগের চিকিৎসক ডা. এহেতেশাম শহিদ বলেন, ভোরে মরিয়মকে হাসপাতালে আনা হয় শেষ মুহুর্তে। তার শরীরে কালাচ সাপের দুটি বাইট তারা লক্ষ্য করেন। রোগীকে এ্যন্টিভেনম দেওয়া হয়। কিন্ত চিকিৎসার মাঝ পথে তার মৃত্যু হয় বলে জানান।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]