
বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন স্থানীয় সরকার বাগেরহাটের উপপরিচালক মেজবাহ উদ্দীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আনসার ও ভিডিপির কমাণ্ডার শরিফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
জাতীয় স্থানীয় সরকার (এনআইএলজি) আয়োজিত ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের ৪০জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন।
বিবার্তা/রাজীব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]