নীলফামারীতে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৫
নীলফামারীতে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নীলফামারীর জলঢাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।


রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় কোল্ড স্টোরেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন— ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি গ্রামের মৃত হিরম্বের ছেলে পলাশ (১৯) এবং জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে ও পলাশের স্ত্রী মনি রানী (১৮)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ ও তার স্ত্রী মনি রানী মোটরসাইকেলে করে ডোমার থেকে জলঢাকার কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে তারা খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় কোল্ড স্টোরেজসংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।


এতে মোটরসাইকেলে থাকা পলাশ ও মনি রানী গুরুতর আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com