পঞ্চগড়ে বিজিবির উদ্যোগে বৈদ্যুতিক হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ পেলেন ৩৩ যুবক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৯
পঞ্চগড়ে বিজিবির উদ্যোগে বৈদ্যুতিক হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ পেলেন ৩৩ যুবক
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের স্বাবলম্বী করতে পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৮ ব্যাটালিয়ন -এর উদ্যোগে ৩৩ জন যুবককে ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।


রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়া উপেজলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর উচ্চ বিদ্যালয় হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ।


বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি বিভিন্ন মানবিক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে মাস ব্যাপী এ প্রশিক্ষনের আয়োজন করা হয়৷ এই প্রশিক্ষনের মাধ্যমে সীমান্ত এলাকার যুবকরা নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করতে পারবেন এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। সেই সাথে সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে বলেও জানান তারা।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক।” বিজিবি মহাপরিচালকের এ ঘোষণা বাস্তবায়নে বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে। এছাও সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করতে এবং স্বাবলম্বী হতে পারবেন। এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


অনুষ্ঠানে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পদাতিক ভারপ্রাপ্ত কমান্ডার, স্টাফ অফিসার, সহকারী পরিচালক, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পঞ্চগড়ের প্রশিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com