মায়ের কাছে চিরকুট লিখে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০
মায়ের কাছে চিরকুট লিখে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

শেরপুরের নালিতাবাড়ীতে রিমা আক্তার মরিয়ম (১৩) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে হাতে লেখা একটি চিরকুট রেখে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এতে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী না করতে এবং মায়ের কাছে ক্ষমা চাওয়ার কথা লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে।


নিহত রিমা আক্তার মরিয়ম আন্ধারুপাড়া গ্রামের মৃত রিপন মিয়ার দ্বিতীয় মেয়ে।


স্থানীয় সূত্রে জানা গেছে, রিমার ছোটবেলায় তার বাবা দুর্ঘটনায় মারা যান। এরপর মা জহুরা বেগম তিন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। তিন বোনের মধ্যে রিমা ছিলেন দ্বিতীয়।


রিমা স্থানীয় একটি ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। প্রায় ছয় বছর ধরে তিনি নানার বাড়িতে বসবাস করছিলেন। নানা মারা যাওয়ার পর নানির সঙ্গেই থাকতেন তিনি।


পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি রিমার বিয়ে দেওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে আলোচনা চলছিল। তবে এতে রিমার সম্মতি ছিল না বলে পরিবারের সদস্যরা জানান। তারা আরও জানান, প্রতিবেশী এক তরুণের সঙ্গে রিমার পছন্দের সম্পর্ক ছিল।


পুলিশ জানায়, মৃত্যুর আগে রিমা হাতে লেখা একটি চিরকুট রেখে যান। সেখানে মায়ের কাছে ক্ষমা চাওয়া এবং তার মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ রয়েছে। নিজের পছন্দের ব্যক্তিকে বিয়ে করতে না পারার বিষয়েও হতাশার কথা চিরকুটে লেখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে রিমার মরদেহ ও একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com