
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা তালুককানুপুর ও গুমানীগঞ্জ ইউনিয়নে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে নবনির্মিত ভবন ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, একটা সময় গাছ তলায় থেকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যেত। এখন কিন্তু সেই যুগ আর নেই। বৈশ্বিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে গেলে বিশেষ করে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা মানে ফাউন্ডেশন, মানে ভিত্তিটা তৈরি করে। এই বিল্ডিং এর যেরকম চারতলা ভিত্তি আছে, তার উপর এখন হয়ত দুইতলা বা তিনতলা হবে। পরবর্তীতে ঊর্ধ্বমুখী প্রসারণ হবে। তেমনিভাবে একটা জাতি গড়ে উঠতে গেলে যে শিক্ষার যে বুনিয়াদ বা ভিত্তি হবে, এর মধ্যে প্রাথমিক শিক্ষা তো একদম শুরু, হাতেখড়ি। সেই প্রাথমিক শিক্ষাকে মানসম্মত করতে গেলে অবকাঠামো একটি অপরিহার্য বিষয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইবনে মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, বিশিষ্ট ঠিকাদার রফিকুল ইসলাম রফিক, পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা বেগম, সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম সরকার প্রমুখ।
উল্লেখ্য, সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৫৯ লাখ ৩৮ হাজার ৮৯৫ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট দ্বিতল ভবন নির্মান করা হয়েছে। অপরদিকে, পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৩৮ লাখ ৭২৩ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]