
‘খেলাধুলা হোক, সবুজ পৃথিবীর জন্য’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ক্রীড়াভিত্তিক প্লাটফর্ম ভোরের ফুটবল এর উদ্যোগে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় দুই শতাধিক তালের বীজ রোপণ করা হয়েছে।
ফুলবাড়ী সরকারি কলেজ চত্বরের বিভিন্ন স্থানে বীজগুলো রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
ভোরের ফুটবল প্লাটফর্মের তত্ত¡াবধায়ক এসএম নুরুজ্জামান জামানের নেতৃত্বে আয়োজিত তাল বীজ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তা সাহা, শম্ভু প্রসাদ গুপ্ত, শিপলু সরকার, সোহেল রানা, নূর আলী সিদ্দিকী, উৎপল সরকার, অংকিত গুপ্ত, ছোটন, পার্থ সরকার, সাগর, সুমন হালদার, এনামুল, আসাদসহ প্লাটফর্মের আরো অনেকে প্রমুখ।
ভোরের ফুটবল সংগঠনের তত্ত¡াবধায়ক এসএম নুরুজ্জামান জামান বলেন, ‘ভোরের ফুটবল’ কোনো পেশাদার দলের নাম নয়; বিভিন্ন পেশায় যুক্ত মানুষ নিজেদের সুস্থ ও সবল রাখতে প্রতিদিন ভোরে একসঙ্গে ফুটবল খেলেন। বিশেষ করে ৫০ ঊর্ধ্বদের নিয়ে শুরু হলেও এখন তরুণরাও এতে যুক্ত হয়েছেন। খেলাধুলার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন কর্মকাÐের অংশ হিসেবে তালবীজ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রতি শনিবার পরিবেশ রক্ষাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিবার্তা/অমর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]