
আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, নেতৃত্ব ও যুক্তিভিত্তিক চিন্তার সঙ্গে তরুণ শিক্ষার্থীদের পরিচিত করতে পঞ্চগড়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী পঞ্চগড় মডেল ইউনাইটেড নেশন্স (পিএমইউএন)-২০২৬ শুরু হয়েছে। পঞ্চগড় পাইওনিয়ার্স-এর উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে জেলার দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার কলেজ ইনস্টিটিউট মাঠে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
আয়োজকরা জানান, মূল সম্মেলনের আগে শিক্ষার্থীদের প্রস্তুত করতে জেলার বিভিন্ন এলাকায় অনলাইন ও অফলাইন কর্মশালা আয়োজন করা হয়। এসব কর্মশালায় মডেল ইউনাইটেড নেশনস, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, বিতর্ক, পাবলিক স্পিকিং, ক্রিটিক্যাল থিংকিং ও নেতৃত্ব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয়। এবার দেড় সহস্রাধিক আবেদন থেকে দুই শতাধিক শিক্ষার্থী মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পান।
সম্মেলনে জাতিসংঘের আদলে জাতিসংঘ সাধারণ পরিষদ ( ইউএনজিএ), জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম (আইপি)—এই তিনটি কমিটি পরিচালিত হচ্ছে। বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীর ভূমিকায় অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। আলোচনার পাশাপাশি নেগোশিয়েশন, জোট গঠন, ড্রাফট রেজুলেশন, বিতর্ক ও ভোটাভুটির মাধ্যমে জাতিসংঘের কার্যক্রম অনুকরণ করা হয়েছে।
আয়োজক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওফেল জমির বলেন, শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিষয়াবলি ও কূটনীতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি পাবলিক স্পিকিং, নেগোশিয়েশন, নেতৃত্ব, যোগাযোগ ও ক্রিটিক্যাল থিংকিং দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]