কুড়িগ্রামে রাস্তায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৯
কুড়িগ্রামে রাস্তায় দাঁড়িয়ে থাকা বৃদ্ধকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুড়িগ্রামে প্রকাশ্যে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রোস্তম আলী খোকা (৮০) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুষ্কৃতিকারী জলিল নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার চর হরিকেশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোস্তম আলী ওই এলাকার বাসিন্দা।


স্থানীয়রা জানান, সকালে চা পান শেষে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রোস্তম আলী। এ সময় জলিল হঠাৎ তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা জলিলকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।


কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com