দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০ পরিবারের মাঝে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১
দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০ পরিবারের মাঝে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি অসহায় ৫৫০পরিবারের মাঝে বিজিবি খাদ্যসামগ্রী বিতরণ করেছে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি ও ভারপ্রাপ্ত উপ-অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাগণ।


কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর আয়োজনে প্রথমে দৌলতপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চিলমারী ইউনিয়নের চরচিলমারী গ্রামের ডিগ্রীরচরে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি২৫০জন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে চিলমারী, চল্লিশপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি আরও ৩০০জন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক দায়িত্বপালনের মাধ্যমে সর্বদা সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়িয়ে
আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর উদ্যোগে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।


ভবিষ্যতেওও মানবিক দায়িত্ব পাল অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com