পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতা উজ্জ্বল গ্রেফতার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭
পঞ্চগড়ে আওয়ামী লীগ নেতা উজ্জ্বল গ্রেফতার
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পঞ্চগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পৌর সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবীর উজ্জ্বলকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের শহরের ঢাকাইয়া পট্টি এলকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গুম, হত্যাসহ সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।


পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট নিখোঁজ আল আমিনের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় জেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আসামি করা হয়। মামলার আসামিদের তালিকায় এস এম হুমায়ূন কবীর উজ্জ্বলের নামও রয়েছে।


পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোকলেছুর রহমান জানান, নিষিদ্ধ সংগঠনের মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এস এম হুমায়ূন কবীর উজ্জ্বলকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com