দৌলতপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, ৩ বখাটে আটক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:২০
দৌলতপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, ৩ বখাটে আটক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ওয়াদ মালিথা (৭০) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা বখাটে ৩ কিশোরকে আটক করে পুলিশেদিয়েছে এলাকাবাসী।


বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াদ মালিথা একই গ্রামের মৃত আদু মালিথার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর-খলিসাকুন্ডি সড়কের পাশে বুধবার সকালে ওয়াদ মালিথা নিজ বাড়ির সামনে বসে ছিলেন। এ সময় ডিসকভার মোটরসাইকেলে ৪জন বখাটেকিশোর দ্রুতগতিতে খলিশাকুন্ডির দিকে যাচ্ছিলেন।


একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা ওয়াদ মালিথাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।


দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক আলামিন (১৭) পালিয়ে গেলেও মোটরসাইকেলে থাকা আরোহী রাব্বি (১৬), হুসাইন (১৭) ও মুরসালিন (১৬) নামে ৩ কিশোরকে আটক করে মাধরধর শেষেপুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।


স্থানীয়দের দাবি, আটক ও পলাতক কিশোররা একই ইউনিয়নের পার্শ্ববর্তী ভেড়ামারা গ্রামের বাসিন্দা এবং তারা নেশাগ্রস্থ বাবা মা’র বখাটে ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েপরিস্থিতি স্বাভাবিক করে।


দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষেমরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায়পুলিশ মোতায়েনরয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com