
পঞ্চগড়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সতর্কবার্তা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু।
মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) দিবাগত রাতে দেওয়া এক সতর্কবার্তায় তিনি বিবাদমান সব নেতাকর্মীকে নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সব ধরনের বিদ্বেষপূর্ণ পোস্ট দুই ঘণ্টার মধ্যে মুছে ফেলার নির্দেশ দেন।
সতর্কবার্তায় জেলা বিএনপির আহ্বায়ক বলেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্দেশনা অমান্য করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষপূর্ণ পোস্ট বহাল রাখলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সতর্কবার্তায় বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে পরিস্থিতি শান্ত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু স্বাক্ষরিত ওই বার্তায় নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়।
বিবার্তা/বিপ্লব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]