দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাবলেট ও যৌন সিরাপ জব্দ
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৪
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ট্যাবলেট ও যৌন সিরাপ জব্দ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবির) অধীন্থ সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৫০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে। জব্দ করা এসব মাদক ও চোরাচালানি পণ্যের সিজার মূল্য এক লাখ এক হাজার ৫০০ টাকা।


বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবির) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ্জামান, পিএসসি।


বিজিবি সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর মধ্যরাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন মনিপুর বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৮০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।


জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য এক লাখ এক হাজার ৫০০ টাকা।


বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং এর সঙ্গে জড়িতদের আটকের লক্ষ্যে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।


বিবার্তা/গোলাম রব্বানী/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com