গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুই ড্রেজার ধ্বংস
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০৮
গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুই ড্রেজার ধ্বংস
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙ্গালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ ঘাট সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান।


অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হরিরামপুর ইউনিয়নের বড়দহ ঘাটে এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা নদীতে ড্রেজার মেশিন রেখে পালিয়ে যায়।


গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বলেন, বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। নদী রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com