বিরামপুরে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৫
বিরামপুরে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের বিরামপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও প্রোফাইল ব্যবহার করে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিরামপুর পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর পৌর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচনের জন্য দীর্ঘদিন থেকে সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছি আমি। এজন্য আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হ্যয়প্রতিপন্ন, সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ফেইক আইডির মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে বিরামপুর থানায় একটি জিডি করেছি। জিডি নং ৭৩২। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com