গোবিন্দগঞ্জে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১
গোবিন্দগঞ্জে দুই মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে।


সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন - পৌরসভার ৪নং ওয়ার্ড চক গোবিন্দ এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে আরিফ হোসেন (২৬) এবং উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনী এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে তারিকুল ইসলাম সজীব (৩০)।


অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় পৌর এলাকায় ২ পিস ইয়াবাসহ আরিফ হোসেনকে এবং কাটাবাড়ী এলাকায় ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তারিকুল ইসলাম সজীবকে হাতেনাতে আটক করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে তারা অপরাধ স্বীকার করায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত দুজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com