ঝিনাইগাতীতে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৯
ঝিনাইগাতীতে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ী এলাকা থেকে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি। এর আগে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।


বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গারো পাহাড়ের সন্ধ্যাকুড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২৭৩ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে বিজিবি। জব্দ করা মদের আনুমানিক মূল্য ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা।


বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল, অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ভারতীয় মদসহ সব ধরনের অবৈধ পণ্য পাচার ঠেকাতে সীমান্তে অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com