মুন্সীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৩
মুন্সীগঞ্জে অনলাইন জুয়া খেলার সময় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রকাশ্যে অনলাইন জুয়া (বেটিং) খেলার অভিযোগে মো. জহিরুল ইসলাম (৩০) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাশ এলাকার কালিমন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।


গ্রেফতারকৃত জহিরুল ইসলাম শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। তিনি ষোলঘর ইউনিয়নের পাকিয়াপাড়া এলাকার হেলাল বেপারীর ছেলে।


পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলীসহ পুলিশের একটি দল অংশ নেয়।


পুলিশের দাবি, অভিযান চলাকালে জহিরুল ইসলাম প্রকাশ্যে অনলাইন জুয়া (বেটিং) খেলছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com