৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪
৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
গফরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

টানা ৬ ঘণ্টা পর ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় রেললাইনে পাথর ফেলার কাজে ব্যবহৃত ব্যালাস্ট ট্রেনের (বিটি) লাইনচ্যুত বগিটি সরানোর পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।


রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন স্টেশনে আটকে থাকা তিস্তা, যমুনা, কমিউটারসহ ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ছেড়ে যায়।


এর আগে বিকেল সোয়া ৫টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি নামক স্থানে এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে।


ময়মনসিংহ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, বিকেল সোয়া ৫টার দিকে ময়মনসিংহ রেলওয়ে থানাধীন কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি নামক স্থানের রেললাইনে পাথরবাহী বিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে রাত ১১টায় ট্রেনটি উদ্ধার করার পর ঢাকা ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com