
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং করণীয় বিষয়ে তবিনিময় করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গোবিন্দগঞ্জ বিপিএড কলেজ হল রুমে আয়োজিত এ মতবিনিময় সভায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা চিকিৎসা, কর্মসংস্থানসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ জুয়েল রানার মা জমিলা বেগম, জুলাই যোদ্ধা জারিফ সরকার তাসিন, সাধন কুমার মোহন্ত, মামুন খান, মিসকাত হাসান প্রমুখ।
সভা শেষে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]