হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৫
হিলিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় হাকিমপুর উপজেলা হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন।


এসময় উপস্থিত শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা।


এরপর উপজেলা চত্বরে বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধ স্প্রে করেন এবং ময়লা আবর্জনা পরিচ্ছন্নতা কাজ শুরু করা হয়। পরিস্কার ও পরিচ্ছন্নতা কাজে অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, কাব লিডার মাহিদুল ইসলাম সহ অনেকে। এই কার্যক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।


এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা, সহকারী কমিশনার ভূমি মেহেদী ইমাম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান তাজ, কমিশনার আনোরুল হক টুকু, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com