
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ভারতীয়আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে শহীদ আবরার ফাহাদ লড়াই করেছেন। এদেশের আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী লড়াইয়ের বিমূর্ত প্রতীক শহীদ আবরার ফাহাদকে নিয়ে আমরা গর্ব করি। বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই, শুরু করেছিল সেই লড়াইয়ে আমাদের চেতনার জায়গায়, সাহসের জায়গায় ছিল শহীদ আবরার ফাহাদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১ টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি এতোটুকু বলতে চাই, আজকে জামায়াতে ইসলাম তারা কি, প্রকৃতপক্ষে শহীদ আবরার ফাহাদের চেতনাকে ধারণ করে? যদি ধারণ করত, সেক্ষেত্রে যারা আবরার ফাহাদকে হত্যা করল সেই খুনিদের আইনজীবী কি করে শিশির মনির হয়? তিনি তো জামায়াতের একজন বড় নেতা। যদি তারা প্রকৃতপক্ষে শহীদ বিচার চাইতো, সে ক্ষেত্রে শিশির মনিরকেকোনভাবেই জামায়াত ইসলাম নমিনেশন দিতনা।
এ সময় শহীদ আবরারের বাবা মো. বরকতউল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, শহর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন স্বেচ্ছাসেবক দলনেতা মুস্তাফিজুর রহমানসুমন সহ দলটির নেতাকর্মীরে অবস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]