হাকিমপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৫
হাকিমপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের হাকিমপুর পুলিশের অভিযানে মাদক সেবন অপরাধ ও ডাকাতি প্রস্তুতি মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এবং দিনে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে আজ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।


গ্রেফতারকৃত আসমিরা হলেন, থানার ইটাই গ্রামের আকবর আলীর ছেলে পিয়াস ওরফে ডিজে (২০), নয়ানগর গ্রামের রজিমুদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (৩০)। এছাড়া পার্শ্ববর্তী পাঁচবিবি থানার পশ্চিম রামচন্দ্রপুর এলাকার আ. হালিমের ছেলে নুরনবী ইসলাম (৩০)।


হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকির হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি চৌকস দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। পরে মাদক সেবনের অপরাধে পিয়াস ওরফে ডিজে ও হাফিজুল ইসলাম কে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা তারা নিজের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মোবাইল কোর্ট মামলা নং৮৫/৮৬।ডাকাতি পূর্ব প্রস্তুতি মামলায় অপর আসামীকে পার্শ্ববর্তী পাঁচবিবি থানা পুলিশের সহযোগিতায় বাগজানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।


হাকিমপুর থানা মামলা নং ২১। আইনি প্রক্রিয়া শেষে আজ বিকেলে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com