রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সারাদেশে একযোগে শুরু হয়েছে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। দেশের সকল সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা অনলাইনে যুক্তরেখে কার্যক্রম উদ্বোধন করেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


এ উপলক্ষে সকাল ৯টায় রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনের গ্রিন প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


পরে নগর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি দড়িখরবোনা মোড় ও কাদিরগঞ্জ গ্রেটার রোড প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে এসে শেষ হয়।


র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাসিক প্রশাসক বলেন,প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে আমরা যথাযথভাবে কাজ করে যাচ্ছি। জনসচেতনতায় লিফলেট বিতরণ,পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমে যেন মশার প্রজননস্থল না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।


অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন, বিএনসিসি মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্নেল গোলাম কবির, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব মো. সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগমসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা,কাউন্সিলরবৃন্দ, মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড ও বিডি ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com